ভোর ৪:৩০। সবে অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙেছে। চাদরের উষ্ণতা তখনও গালে, কানের পাতায়, হাতের তালুতে... কাঁচের জানালার বাইরে টুপ্ টুপ্ শব্দ। বৃষ্টি হচ্ছে নাকি?! মেঝেতে পা ফেলতেই ঠান্ডা অনুভবটা আমার বেশ প্রিয়। ধীর পায়ে উঠে বারান্দার দরজাটা খুলতেই একরাশ ঠান্ডা হাওয়ার পরশ বুক ভরিয়ে দিল! দেখি কুয়াশার চাদরে আমাদের পাড়াটা ঢেকে আছে। সামনের আমগাছটায় চুঁয়ে যাওয়া বকুল থেকে টুপ্ টুপ্ করে কুয়াশা গলে পড়ছে। গাছের ডালে মাকড়শার জালগুলো ফোঁটা ফোঁটা জলে সাদা হয়ে আছে। রাস্তায় রাতবাতিগুলো জ্বলছে, পাশেই বন্ধ দোকানের সামনে লালি তার চারটে পুচকে কে আগলে ঘুমোচ্ছে, চারদিক শান্ত, নিস্তব্ধ, স্নিগ্ধ, শীতল। এরমই শান্ত-শীতলতার খোঁজে যুগ যুগ ধরে মানুষ সংসার ত্যাগ করেছে, কত পথ পাড়ি দিয়েছে, কত গুহা-অরণ্যকে তপোভূমিতে উৎকর্ষিত করেছে! মনে পড়ল আজ শিবরাত্রি। তারকনাথের খোলামূর্তির স্নিগ্ধতাটা মনে পড়ল। দুটো হাত আপনি প্রণাম মুদ্রায় কপাল ছুঁলো। আজ এভাবে আমার দিন শুরু হল...।
স্বতন্ত্র ভাবনা ও অনুভূতি আমার লেখনীর মাধ্যমে প্রকাশের এক টুকরো পরিসর এই ব্লগ। আমার লেখার সঙ্গে পাঠক/পাঠিকা একাত্ম হতে পারলে তবেই সার্থকতা।
শিবরাত্রি- অনুভবে বুঝি তুমি আছো
ভোর ৪:৩০। সবে অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙেছে। চাদরের উষ্ণতা তখনও গালে, কানের পাতায়, হাতের তালুতে... কাঁচের জানালার বাইরে টুপ্ টুপ্ শব্দ। বৃষ্টি হচ্ছে নাকি?! মেঝেতে পা ফেলতেই ঠান্ডা অনুভবটা আমার বেশ প্রিয়। ধীর পায়ে উঠে বারান্দার দরজাটা খুলতেই একরাশ ঠান্ডা হাওয়ার পরশ বুক ভরিয়ে দিল! দেখি কুয়াশার চাদরে আমাদের পাড়াটা ঢেকে আছে। সামনের আমগাছটায় চুঁয়ে যাওয়া বকুল থেকে টুপ্ টুপ্ করে কুয়াশা গলে পড়ছে। গাছের ডালে মাকড়শার জালগুলো ফোঁটা ফোঁটা জলে সাদা হয়ে আছে। রাস্তায় রাতবাতিগুলো জ্বলছে, পাশেই বন্ধ দোকানের সামনে লালি তার চারটে পুচকে কে আগলে ঘুমোচ্ছে, চারদিক শান্ত, নিস্তব্ধ, স্নিগ্ধ, শীতল। এরমই শান্ত-শীতলতার খোঁজে যুগ যুগ ধরে মানুষ সংসার ত্যাগ করেছে, কত পথ পাড়ি দিয়েছে, কত গুহা-অরণ্যকে তপোভূমিতে উৎকর্ষিত করেছে! মনে পড়ল আজ শিবরাত্রি। তারকনাথের খোলামূর্তির স্নিগ্ধতাটা মনে পড়ল। দুটো হাত আপনি প্রণাম মুদ্রায় কপাল ছুঁলো। আজ এভাবে আমার দিন শুরু হল...।
Subscribe to:
Post Comments (Atom)
Most Popular Posts
-
সাধারণ মানুষ কামনার বশবর্তী হয়ে থাকেন। ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবিধ পুরুষার্থ চরিতার্থ করাতেই জীবনের সার্থকতা বলে মনে করে থাকেন। কিন্তু এমন ...
-
ভোর ৪:৩০। সবে অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙেছে। চাদরের উষ্ণতা তখনও গালে, কানের পাতায়, হাতের তালুতে... কাঁচের জানালার বাইরে টুপ্ টুপ্ শব্দ। ...
-
'কেমন আছিস?'- এই প্রশ্নের উত্তরে 'মিথ্যা' বলি আমি। যত বয়স বাড়ছে এই মিথ্যাটা সত্যির মতো করে বলতে আরো পারদর্শী করছি নিজেকে...

kobita ta mon k chuea galo
ReplyDeleteAsadharon lekha hoyeche.
ReplyDeleteanoboddo...
ReplyDelete