আমি লিখতে ভালোবাসি। ছেলেবেলাটা ঠাকুমার কাছে গল্প, কবিতা শুনে কেটেছে। জীবনের প্রথম উপহার পেয়েছিলাম ‘চাঁদমামা’ ম্যাগাজি়ন। সেই থেকে কল্পনার নৌকো চলতে শুরু করে। ছোট থেকে আনাড়ি হাতে ভুল বানানে লিখে খাতা ভরিয়ে যখন বাড়ির গুরুজনদের দেখাতাম তখন তাঁরা বরাবর আরো লেখার উৎসাহ যুগিয়েছেন। জীবনে যখন যা অনুভব করেছি সে আনন্দ হোক কি দুঃখ বা প্রেম তা লেখনী প্রভাবিত করেছে। বন্ধুদের প্রেরণায় ব্লগ খোলার মনের জোর পাই। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ আমার। নিজের লেখা কবিতা, গদ্য, গল্প পোস্ট করব। পাঠক/পাঠিকারা নিজেদের মতামত জানিয়ে বাধিত করবেন। অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। পড়তে থাকুন। ধন্যবাদ।
স্বতন্ত্র ভাবনা ও অনুভূতি আমার লেখনীর মাধ্যমে প্রকাশের এক টুকরো পরিসর এই ব্লগ। আমার লেখার সঙ্গে পাঠক/পাঠিকা একাত্ম হতে পারলে তবেই সার্থকতা।
Subscribe to:
Comments (Atom)
Most Popular Posts
-
সাধারণ মানুষ কামনার বশবর্তী হয়ে থাকেন। ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবিধ পুরুষার্থ চরিতার্থ করাতেই জীবনের সার্থকতা বলে মনে করে থাকেন। কিন্তু এমন ...
-
ভোর ৪:৩০। সবে অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙেছে। চাদরের উষ্ণতা তখনও গালে, কানের পাতায়, হাতের তালুতে... কাঁচের জানালার বাইরে টুপ্ টুপ্ শব্দ। ...
-
'কেমন আছিস?'- এই প্রশ্নের উত্তরে 'মিথ্যা' বলি আমি। যত বয়স বাড়ছে এই মিথ্যাটা সত্যির মতো করে বলতে আরো পারদর্শী করছি নিজেকে...
No comments:
Post a Comment